*** নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ ***

অধ্যক্ষ

মোঃ আব্দুল হালিম

অধ্যক্ষের বাণী (Message from the Principal)
স্বাগতম,
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবং একটি জ্ঞানভিত্তিক, প্রগতিশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের গৌরবময় উন্নয়ন ও অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও মেহনতী মানুষের সন্তানদের মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও পরম শ্রদ্ধেয় দানবীর ড. শামসুল করিম বাকার মহোদয় ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন ‘ডক্টর শামসুল করিম বাকার কলেজ’।

প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের এই বিদ্যাপীঠ শুধু সনাতনী শিক্ষা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, চারিত্রিক দৃঢ়তা এবং দেশপ্রেম জাগ্রত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক ও সুনিবিড় মনোরম পরিবেশে অবস্থিত আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছে ১৫ একরের সুবিশাল ক্যাম্পাস, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ত্রিতল শিক্ষা ভবন, সমৃদ্ধ ‘সারাহ্ বাকার কেন্দ্রীয় গ্রন্থাগার’ এবং আধুনিক বিজ্ঞানাগার।
শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা মহোদয়ের অবারিত পৃষ্ঠপোষকতায় আমাদের ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে পাঠ্যবই, পোশাক ও মেধা বৃত্তিসহ নানা সুযোগ-সুবিধা পেয়ে আসছে। আমাদের দক্ষ ও একঝাঁক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর আন্তরিক পাঠদান এবং নিবিড় তত্ত্বাবধানের ফলে প্রতিবছর এই কলেজের শিক্ষার্থীরা এইচ.এস.সি পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করছে। এখান থেকে শিক্ষা শেষ করে বহু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে অধ্যয়ন করছে এবং বিসিএসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত হয়ে দেশের সেবা করছে।

আমাদের মূল স্বপ্ন ও লক্ষ্য হলো— প্রতিষ্ঠাতা ডক্টর শামসুল করিম বাকার কলেজ স্যারের দূরদর্শী চিন্তাভাবনাকে বাস্তবে রূপদান করে এই কলেজটিকে পর্যায়ক্রমে একটি আন্তর্জাতিক মানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। আমরা বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং নৈতিক গুণাবলী, আধুনিক কম্পিউটার বিজ্ঞান ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী করে গড়ে তুলবে এবং আধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
আমি কলেজের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষক-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা ও সুস্বাস্থ্য কামনা করছি। আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় এই শিক্ষাপ্রতিষ্ঠানকে সাফল্যের এক অনন্য উচ্চতায় নিয়ে যাই।

ধন্যবাদান্তে,

অধ্যক্ষ
ডক্টর শামসুল করিম বাকার কলেজ
ধামালিয়া, ডুমুরিয়া, খুলনা।
ই-মেইল: bakarcollege@gmail.com

Scroll to Top